ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

পোরশায় শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী মেলা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুন ১২, ২০২৬, ০৬:৫০ পিএম

পোরশায় শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী মেলা

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেটিভ আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন।

বিকেলে বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

প্রতিযোগিতায় উপজেলার কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় ১১টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়। এর মধ্যে প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মশিদপুর উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করে পাহিড়াপুকুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেএইচআর

Link copied!