ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

জুন ১২, ২০২৬, ০৬:৫৫ পিএম

বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করে।

চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম আল রাজী এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মাদ সোহেল মিয়া পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিজ্ঞান প্রদর্শনীতে উপজেলার মোট ১২টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। প্রদর্শিত বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী আইডিয়ার মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগিতায় বালিয়াকান্দি সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

জেএইচআর

Link copied!