ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

সন্দ্বীপে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

জুন ১২, ২০২৬, ০৬:৪৬ পিএম

সন্দ্বীপে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে সন্দ্বীপে দিনব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা তাঁদের সৃজনশীল প্রকল্প, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন এবং ভবিষ্যতমুখী স্টার্টআপ ধারণা উপস্থাপনের সুযোগ পান। অংশগ্রহণকারীদের এই প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থিত অতিথিদের মাঝে বেশ প্রশংসিত হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

জেএইচআর

Link copied!