ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জুন ১২, ২০২৬, ০৬:৫৩ পিএম

শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিকদল। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাওনা চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাওনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

পরে উড়াল সেতুর নিচে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য স্বপন আহমেদের সঞ্চালনায় এবং শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম সরকার।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য সাঈদ খোকা, এস এম সুজন এবং কাজল বেপারীসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাঁরা গণতন্ত্র, শ্রমিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় শ্রমিকদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

জেএইচআর

Link copied!