ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন চিকিৎসাধীন রোগীরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৬:১৮ পিএম

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন চিকিৎসাধীন রোগীরা

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল ছাড়তে শুরু করেছেন চিকিৎসাধীন রোগীরা। 

শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ১৭৬ জন রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে যখন স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়, তখন হাসপাতালে ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। বর্তমানে ২৫০ জনের মতো রোগী চিকিৎসাধীন আছেন এবং বাকিরা বিভিন্ন সময়ে চলে গেছেন।

তিনি আরও উল্লেখ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আগামী রোববারের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাইলেও এত দ্রুত সব রোগীকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই এখনো যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা আপিলের পর জানা যাবে।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা সত্ত্বেও বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা না করা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই ছিল শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গতকাল বৃহস্পতিবার তাদের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

জেএইচআর

Link copied!