ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)

জুন ১২, ২০২৬, ০৮:১৩ পিএম

বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছাব্বিরকে (২৬) আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ছাব্বির ওই এলাকার আবদুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং ওই মামলার ৭ নম্বর আসামি তিনি। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পলাতক আসামি ছাব্বিরকে আজ সকালে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ছাব্বিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জেএইচআর

Link copied!