ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মধুপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২৭, ২০২৬, ০৮:১৩ পিএম

মধুপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে ২০ পিস ইয়াবাসহ মুনসুর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলি (ঈদগাহ মাঠ) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানা অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উচ্ছ্বাস পাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

মুনসুর এলাকায় ইয়াবা ডিলার নামে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মুনসুর জয়নাতলি ঈদগাহ মাঠ এলাকার মৃত বাজিতুল্লা শেখের ছেলে।

থানা অফিসার ইনচার্জ ফজলুল হক জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মধুপুরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।

এএন

Link copied!