ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আর্জেন্টিনার জার্সির পেছনে কেন ‘১৮৯৩’ লেখা থাকে?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৩:৪৩ পিএম

আর্জেন্টিনার জার্সির পেছনে কেন ‘১৮৯৩’ লেখা থাকে?

বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উড়ন্ত সূচনার পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। লিওনেল মেসির হ্যাটট্রিকে দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত সমর্থকরা আলবিসেলেস্তেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। তবে এবার ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছে জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লেখা একটি বিশেষ সংখ্যা- ‘১৮৯৩’।

ফুটবল বিশ্বকাপের যাত্রা যেখানে শুরু হয়েছিল ১৯৩০ সালে, সেখানে আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ সাল কেন? এই প্রশ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর মনে। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের মূল ইতিহাস।

‘১৮৯৩’ এর আসল রহস্য: জার্সিতে মুদ্রিত ‘১৮৯৩’ মূলত একটি সাল, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রতিষ্ঠার বছরকে নির্দেশ করে। নিজেদের ফুটবলের আদি ইতিহাস, ঐতিহ্য ও গৌরবকে সম্মান জানাতেই জার্সিতে এই সালটি যুক্ত করা হয়েছে।

আর্জেন্টাইন ফুটবলের জনক ও ইতিহাস: স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালের ২১ ফেব্রুয়ারি ‘আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ’ প্রতিষ্ঠা করেন। তাঁকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপ মহাদেশের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

হাটন বুয়েনস এইরসে একটি ইংলিশ হাইস্কুল এবং ‘অ্যালামনাই’ নামে একটি ফুটবল ক্লাব গড়ে তোলেন। ১৯১১ সালে বন্ধ হওয়ার আগে ক্লাবটি রেকর্ড ২২টি শিরোপা জিতে তৎকালীন আর্জেন্টিনার সবচেয়ে সফল দলে পরিণত হয়েছিল।

তাই আর্জেন্টিনার জার্সির এই ‘১৮৯৩’ সংখ্যাটি কোনো গোপন কোড নয়, বরং এটি লাতিন আমেরিকার ফুটবলের শতবর্ষের পুরোনো ঐতিহ্য ও গৌরবের এক অনন্য স্মারক।

জেএইচআর

Link copied!