ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৬:৫৬ পিএম

এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের মোট গোল অবদান ২০টি। এর মাধ্যমে তিনি ১২ গোল ও ৭ অ্যাসিস্ট মিলিয়ে ১৯টি অবদান রাখা পেলেকে ছাড়িয়ে গেছেন। এই তালিকায় এখন তার সামনে রয়েছেন কেবল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপের ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বোচ্চ অবদানের রেকর্ড মেসির দখলে। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন ১৮ গোল এবং ৯টি অ্যাসিস্ট, অর্থাৎ মোট ২৭টি গোলে অবদান রেখেছেন। চলতি আসরেও দুই ম্যাচে পাঁচ গোল করে দারুণ ছন্দে রয়েছেন তিনি।

এমবাপ্পের পর ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে অবস্থান করছেন পেলে, গার্ড মুলার, রোনালদো নাজারিও এবং মিরোস্লাভ ক্লোজা। তাদের মধ্যে গার্ড মুলারের ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট, রোনালদো নাজারিওর ১৫ গোল ও ৪ অ্যাসিস্ট এবং ক্লোজার ১৬ গোলের সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট।

রেকর্ড গড়ার পাশাপাশি চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে আছেন এমবাপ্পে। চার গোল নিয়ে তিনি রয়েছেন মেসির ঠিক পেছনে। একই সংখ্যক গোল করে প্রতিযোগিতায় রয়েছেন আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে এবং ভিনিসিউস জুনিয়রও।

এম জি

Link copied!