ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সঞ্জয় দেব ও নোরা ফাতেহি আবারও একসঙ্গে 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

সঞ্জয় দেব ও নোরা ফাতেহি আবারও একসঙ্গে 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে এক হচ্ছেন এই দুই তারকা।

আগামী ২৯ জুন প্রকাশিত হবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’। ডালাস থেকে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সঞ্জয় দেব জানান, গানটি কেবল খেলাধুলায় জয়ের গল্প নয়; বরং জীবনের প্রতিটি সাফল্য, সংগ্রাম ও অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন’ এমন একটি গান, যা মানুষকে অনুপ্রাণিত করবে এবং ইতিবাচক শক্তি জোগাবে। তার আশা, গানটি শ্রোতাদের মধ্যে বিজয়ের অনুভূতি ছড়িয়ে দেবে।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে গানটির কাজ সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই তিনি ও নোরা ফাতেহি এটি প্রকাশের পরিকল্পনা করেন।

‘চ্যাম্পিয়ন’ এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। দুই দিনের সফরে সেখানে গিয়ে মাত্র এক দিনেই ভিডিওর পুরো ধারণকাজ শেষ করেন দুই শিল্পী। সঞ্জয় দেবের ভাষ্য, জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে।

গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা শুরু হয়েছে। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ তার এই পোস্টের পর থেকেই নতুন গানটি নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ছে।

এম জি

Link copied!