ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ প্রতিনিধি

জুন ২৯, ২০২৬, ১১:৫৮ এএম

নবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ উপজেলার ৯ নম্বর বাউসা ইউনিয়নের ইনামবাই (শেখের গাঁও) গ্রামে পুকুরের পানিতে ডুবে তাকরিম চৌধুরী (সাড়ে ৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা দুলাল চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খুঁজেও তার সন্ধান না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এএন

Link copied!