ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

হঠাৎ গুরুতর অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে হাসপাতালে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ১১:৪৯ এএম

হঠাৎ গুরুতর অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে হাসপাতালে

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

জানা গেছে, রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে তিনি অসুস্থ বোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। যদিও তার বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়, তবুও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীর্ঘদিন ধরেই এসব রোগের জন্য নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় দীপু মনিকে। রোববার গভীর রাতে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, তার শারীরিক অবস্থা গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এএন

Link copied!