ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রাজিল কোচ

১৫ মিনিট খেলার মতো ‘ফিট’ নেইমার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৯, ২০২৬, ১২:২৪ পিএম

১৫ মিনিট খেলার মতো ‘ফিট’ নেইমার

ইনজুরির কারণে বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন তিনি।

এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছিল, গ্রুপপর্বে পূর্ণ সময় খেলতে না পারলেও নকআউট পর্বে নেইমারকে পাওয়া যাবে। তবে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, জাপানের বিপক্ষে তাকে খেলানো হবে কি না, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠেয় ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি বলেন, নেইমার ইনজুরি কাটিয়ে দ্রুত সেরে উঠছে এবং গত সপ্তাহে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তিনি এখনো দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেননি। তার মতে, নেইমার প্রায় ১৫ মিনিট খেলার মতো প্রস্তুত রয়েছেন। ম্যাচের প্রয়োজন অনুযায়ী তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ অবস্থায় জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের থাকার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে প্রায় ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে খেলেন নেইমার। সেই ম্যাচের মাধ্যমে তিনি নতুন একটি মাইলফলকও স্পর্শ করেন। ব্রাজিলের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েন তিনি। এর আগে এই তালিকায় ছিলেন জালমা সান্তোস, পেলে ও কাফু।

এম জি

Link copied!