ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

এবার মধ্যপ্রাচ্যের এক দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২৬, ১১:১৮ এএম

এবার মধ্যপ্রাচ্যের এক দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি

উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে কোনো ধরনের উসকানি বা বৈরী পদক্ষেপ নেওয়া হলে বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবে তেহরান। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বক্তব্যে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেন, বাহরাইনের উচিত নিজেদের সীমা সম্পর্কে সচেতন থাকা। তিনি সতর্ক করে বলেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা কিংবা ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা বাহরাইনের জন্য শুভ হবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই দফা সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করে ইরান। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করেছে।

অন্যদিকে বাহরাইন এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটি ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

রোববার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, ইরানের সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ধারাবাহিক ও ইচ্ছাকৃত আগ্রাসনের অংশ।

বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়ন, চলমান আগ্রাসনের অবসান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএন

Link copied!