ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)

জুন ২৯, ২০২৬, ১২:২৪ পিএম

গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়ীয়া গ্রাম থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফারুখ হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হোগলবাড়ীয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ফারুখ হোসেন (৫৬) এবং একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে রিপন আলী (৩৬)।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এএন

Link copied!