ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

তাড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য রক্ষা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৯, ২০২৬, ০৭:২১ পিএম

তাড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য রক্ষা

কিশোরগঞ্জের তাড়াইলে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারাসহ একটি বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে পড়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় সহকারী শিক্ষিকা সেফু বেগম শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে মেঝেতে আছড়ে পড়লে মুহূর্তেই শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে।

সহকারী শিক্ষিকা সেফু বেগম জানান, পাখাটি শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে। ফলে আল্লাহর রহমতে কেউ হতাহত হয়নি। তবে একই শ্রেণিকক্ষে আরও একটি বৈদ্যুতিক পাখা ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, পাঠদান চলাকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। কেউ আহত না হলেও বিষয়টি বেশ উদ্বেগের। আমি ঘটনার ভিডিও চিত্র ধারণ করেছি। বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেব।

এ ঘটনায় বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। দ্রুত ভবনের ঝুঁকিপূর্ণ অংশ পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার করার দাবি জানিয়েছেন অভিভাবকরা, যাতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়।

জেএইচআর

Link copied!