ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ত্বক ও ফিটনেসের রহস্য জানালেন শাকিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৫:৪৮ পিএম

ত্বক ও ফিটনেসের রহস্য জানালেন শাকিরা

‘ওয়াকা ওয়াকা’র পর ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ এ কণ্ঠ দিয়ে আবারও আলোচনায় এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানের পাশাপাশি তার উজ্জ্বল ত্বক ও ফিটনেস নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়।

সম্প্রতি নিজের বিউটি রুটিন সম্পর্কে জানিয়ে শাকিরা বলেন, মঞ্চে ওঠার আগে তিনি প্রথমে রেড লাইট থেরাপি ব্যবহার করেন, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এরপর মুখের ফোলা ভাব কমাতে ও অতিরিক্ত তরল বের করতে লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য ফেশিয়াল গুয়া শা ব্যবহার করেন। অনেক সময় ভোকাল ওয়ার্ম-আপের পাশাপাশি এই ধাপও সম্পন্ন করেন।

ত্বক প্রস্তুত হওয়ার পর তিনি ফাউন্ডেশন, আইশ্যাডো, লিপস্টিক ও সেটিং স্প্রে ব্যবহার করেন। সবশেষে প্রিয় পারফিউম ব্যবহার করেন। এ সময় তার হেয়ারস্টাইলিস্ট সিগনেচার ঢেউখেলানো চুলের স্টাইল ঠিক করে দেন।

ফিট থাকতে শাকিরা নিয়মিত ডেড লিফট, হিপ থ্রাস্টস ও হাতের ব্যায়াম করেন। পাশাপাশি সুযোগ পেলেই ১০ মিনিট ম্যাসাজ করেন, যা শরীরের পুনরুদ্ধারে সহায়ক।

মঞ্চে ওঠার আগে তিনি ১০ মিনিট ভোকাল ওয়ার্ম-আপ করেন এবং আয়নায় শেষবারের মতো নিজের প্রস্তুতি যাচাই করেন। শাকিরার মতে, সুন্দর ত্বক ও ফিটনেসের মূল চাবিকাঠি হলো নিয়মিত যত্ন, উপযুক্ত স্কিন কেয়ার এবং ধারাবাহিক ব্যায়াম।

সূত্র: ওলা ডট কম

এম জি

Link copied!