ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬
হামিম

শিবির সভাপতি ফরহাদ ‘ক্যাম্পাসে মিথ্যাচারিতার জনক’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৮:০৬ পিএম

শিবির সভাপতি ফরহাদ ‘ক্যাম্পাসে মিথ্যাচারিতার জনক’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদকে ‘ক্যাম্পাসে মিথ্যাচারিতার জনক’ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামিম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ফরহাদ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীর ‘ধারা’ অনুসরণ করছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হামিম বলেন, এস এম ফরহাদ দাবি করেছেন, ৫ আগস্ট রাতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করেছে। তবে তার ভাষ্য অনুযায়ী, ওই দিন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যখন সবাই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ব্যস্ত ছিল, তখন ইসলামী ছাত্রশিবির পূর্বপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থান নিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নেয়।

তিনি আরও দাবি করেন, পরদিন বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তিনি ও তার সহপাঠীরা হলে উঠতে গেলে তাদের জানানো হয়, নতুন করে আবেদন করে ভাইভা দিয়ে হলে আসন নিতে হবে।

হামিমের অভিযোগ, শুরুতে নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও কয়েক মাস পর তাদের অনেকেই ছাত্রশিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, যদি কোনো পুরুষ পুরুষ হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে নারীতে রূপান্তরিত হয় বা কোনো নারী নারী হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে পুরুষে রূপান্তরিত হয়, এটি যেমন ইসলামে হারাম; তেমনি যারা কখনো নিজেদের সাধারণ শিক্ষার্থী, কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে পরে ইসলামী ছাত্রশিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করে, সেটিও হয়তো হারাম।

শেখ তানভীর বারি হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করে যাচ্ছে।

এম জি

Link copied!