ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

এলজিইডিতে ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৬:০১ পিএম

এলজিইডিতে ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ক্রিলিক আয়োজিত ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’-এর সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এই কর্মশালাগুলোর আয়োজন করা হয়। ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্য ও জ্ঞানের সুপরিকল্পিত ব্যবহার অপরিহার্য। ক্রিলিক-এর এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, যেকোনো টেকসই সফটওয়্যারের মূল ভিত্তি হলো সঠিক অ্যানালাইসিস এবং নিখুঁত ডিজাইন। আজকের এই কর্মশালার মাধ্যমে যে এসআরএস এবং এসএডি চূড়ান্ত করা হচ্ছে, তা ভবিষ্যতের একটি শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরিতে ভূমিকা রাখবে।

কর্মশালায় নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ‘অ্যাডি সফট লিমিটেড’-এর প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ, এজিএম মো. শরিফুল ইসলাম এবং সফটওয়্যার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল সিস্টেমটির এসআরএস ও ডিজাইন সংক্রান্ত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত গ্রহণের মাধ্যমে এই সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই হিসেবে গড়ে তোলাই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসডিআইআরআইআইপি) প্রকল্প পরিচালক মো. লতিফ হোসেন, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা এবং সহকারী প্রকৌশলী অর্পণ পালসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক ও বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!