ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চালনা পৌরসভার বাজেট ঘোষণা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৪:৫৩ পিএম

চালনা পৌরসভার বাজেট ঘোষণা

অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে খুলনার দাকোপের চালনা পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৯ কোটি ২৮ লাখ ১১ হাজার ৬৩২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে।

মঙ্গলবার (বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার ২২তম এই বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এই প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটে ২৯ লাখ ৯২ হাজার ৬৩২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে আয়ের খাতগুলোতে ২ কোটি ১২ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রাজস্ব এবং রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার টাকা। এছাড়া এডিপি উন্নয়ন ও প্রকল্প উন্নয়ন বাবদ ২৭ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বাজেট ধরা হয়েছে।

এবারের বাজেটে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মাদক প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন ও তথ্যপ্রযুক্তির প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেন ও সড়ক নির্মাণ-সংস্কার, শহর অবকাঠামো উন্নয়ন, পৌর মার্কেট ও বাসস্ট্যান্ড নির্মাণ এবং পরিচ্ছন্নতার কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চালনা পৌর প্রশাসক মো. বোরহান উদ্দিন মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার এবং দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এস এম গোলাম কাদের, জামায়াতে ইসলামী নেতা মো. কামরুল ইসলাম শেখ, এনসিপির উপজেলা আহ্বায়ক এম এ রশিদ, সাবেক কাউন্সিলর রোস্তম আলী খান, উপজেলা ছাত্রদলের সভাপতি জি এম রুমন, ব্যবসায়ী মো. নূর আলম মোল্যা, শিক্ষক নিরুপম মন্ডল, কৃষক বিমল রায় এবং জেলে আব্দুল খালেক শেখ প্রমুখ।

জেএইচআর

Link copied!