ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

একটি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২৬, ০৪:৫০ পিএম

একটি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে একটি নতুন থানা এবং তিনটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায়, যা বুধবার (১ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে অনুষ্ঠেয় এ সভায় প্রধানমন্ত্রীর তারেক রহমান সভাপতিত্ব করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত ২৮ জুন জারি করা সভার নোটিশে জানানো হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্নির্ধারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে।

সভার আলোচ্যসূচি অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ উপস্থাপন করবে।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টিও আলোচনায় থাকবে। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় বিবেচনার জন্য তোলা হবে।

সভার আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠন। এ প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং কমিটির সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সভার কার্যপত্র আগেই সদস্যদের কাছে পাঠানো হয়েছে এবং সভা শেষে তা ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের মতে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা, প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কাঠামোকে সময়োপযোগী করার লক্ষ্যেই এসব প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। নিকারের সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে।

এএন

Link copied!