ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক, ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ৩০, ২০২৬, ০৭:২৯ পিএম

মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক, ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

পাহাড়ের একেবারে শেষ প্রান্ত বা দুর্গম অঞ্চল থেকেও মেধা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃতি সন্তান মো. ওমর ফারুক।

সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি প্রথম বারের মতো বিসিএস (প্রশাসন) ক্যাডারে (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মাটিরাঙ্গার মুখ উজ্জ্বল করা ওমর ফারুকের এই অভূতপূর্ব সাফল্যে পুরো খাগড়াছড়ি জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।

১৯৯৭ সালে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ওমর ফারুক। তাঁর পিতা ফরিদ আহমেদ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রধান সহকারী। শৈশব থেকেই পড়ালেখায় অত্যন্ত মেধাবী ওমর ফারুকের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে মাধ্যমিক (এসএসসি) পাস করেন। ২০১৫ সালে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ থেকে একইভাবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন।

লড়াইয়ের পরবর্তী ধাপে তিনি ভর্তি হন দেশের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ। সেখান থেকে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিষয়ে ২০১৬-২০১৭ সেশনে সফলতার সাথে स्नातक (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পূর্বেই ওমর ফারুক দেশের ব্যাংকিং ও শিক্ষা খাতে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২৩ সালে আইএফআইসি ব্যাংক পিএলসিতে অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পর ২০২৪ সালে তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে এবং একই বছর পূবালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে নির্বাচিত হন।

সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার এবং উত্তরা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পান। সর্বশেষ ২০২৬ সালে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসিতে কর্মরত থাকা অবস্থাতেই তিনি ৪৭তম বিসিএসে অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে এই শীর্ষ গৌরব অর্জন করেন। তাঁর এই অনন্য অর্জন খাগড়াছড়ির তরুণ সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ওমর ফারুক মাটিরাঙ্গাকে দেশমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর এই সফলতার পেছনের গল্পটি এলাকার শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাবে।

ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত বাবা ফরিদ আহমেদ বলেন, আমার একমাত্র ছেলে ওমর ফারুক ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। একজন সাধারণ চাকরিজীবী বাবার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।

আমি দিনরাত যে পরিশ্রম করেছি, আমার সন্তান আজ তার মর্যাদা দিয়েছে। তার এই সফলতার পেছনে আমার তিন কন্যার দোয়া, তার মায়ের ত্যাগ এবং কলেজের সকল শিক্ষক ও সহকর্মীদের অনুপ্রেরণা জড়িয়ে আছে।

ভবিষ্যৎ কর্মজীবনে ওমর ফারুক যেন অত্যন্ত সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে দেশের সেবা করতে পারেন এবং একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এই জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছে তাঁর পরিবার।

জেএইচআর

Link copied!