ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু, বজ্রপাতে আহত ২

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৭:২০ পিএম

সরিষাবাড়ীতে পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু, বজ্রপাতে আহত ২

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পৌর এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সম্পদ মিয়া (৯)। সে পৌর এলাকার ভুরারবাড়ি গ্রামের মাংস ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সম্পদ মাদ্রাসা থেকে তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে সে ঝাঁপ দেয়। কিন্তু একপর্যায়ে সে পানির গভীরে তলিয়ে যায়। এ সময় তার ছোট বোনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্পদকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একই দিন দুপুরে পৌরসভার বলারদিয়ার এলাকার তরু মিয়া (৪০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এছাড়া পৌর এলাকার সাতপোয়া দক্ষিণপাড়া এলাকার ইয়াসমিন আক্তার (১৮) এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন।

আহত দুজনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী পুকুরে ডুবে শিশুর মৃত্যু এবং বজ্রপাতে দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএইচআর

Link copied!