ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ০৩:১০ পিএম

সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সার ও বীজ বিতরণকালে অন্যান্যের মধ্যে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনসহ স্থানীয় কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় সরিষাবাড়ী উপজেলার মোট ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে প্রতিজন কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট) ও ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার প্রদান করা হয়।

জেএইচআর

Link copied!