আমার সংবাদ ডেস্ক
জুলাই ১, ২০২৬, ০৩:২৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় কোনো মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না। তবে সন্ধ্যা ৬টার পর থেকে স্টেশনটিতে আগের নিয়মেই ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু হবে।
সাময়িক এ সময়ের মধ্যে যাত্রীদের নিকটবর্তী বিকল্প মেট্রো স্টেশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমটিসিএল। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এম জি