ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

প্রাইভেটে যাওয়ার কথা বলে একসঙ্গে নিখোঁজ ৪ স্কুলছাত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৩:১৭ পিএম

প্রাইভেটে যাওয়ার কথা বলে একসঙ্গে নিখোঁজ ৪ স্কুলছাত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে একই এলাকার চার স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রীদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর এলাকার বাসিন্দা মানিক চন্দ্রের মেয়ে ও দশম শ্রেণীর ছাত্রী শ্রীমতি খুশি গত ৩০ জুন সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির দীর্ঘ সময় পরও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি শুরু করেন।

অনুসন্ধানের একপর্যায়ে তাঁরা জানতে পারেন, একই এলাকার আরও তিন শিক্ষার্থীও একই সময়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজ অন্য তিন ছাত্রী হলো- বাঙ্কু দেবনাথের মেয়ে শ্রীমতি মলিকা, রমেশ দেবনাথের মেয়ে রিতু দেবনাথ এবং আকালু দেবনাথের মেয়ে সেজুতি রানী দেবনাথ।

নিখোঁজ চারজনই স্থানীয় সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে খুশি, মলিকা ও রিতু দশম শ্রেণির এবং সেজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণিতে পড়ে। স্বজনরা তাঁদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি।

নিখোঁজ রিতুর বাবা রমেশ দেবনাথ আশঙ্কা প্রকাশ করে বলেন, যেভাবে চারজন একসঙ্গে উধাও হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে। নিখোঁজ ছাত্রীদের সন্ধান কিংবা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত বালিয়াডাঙ্গী থানা অথবা তাঁদের পরিবারের নম্বরে জানানোর অনুরোধ করেছেন অসহায় স্বজনরা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে নিখোঁজ চার ছাত্রীর অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালানো হচ্ছে।

জেএইচআর

Link copied!