ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

দীঘিনালায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ০৪:১৯ পিএম

দীঘিনালায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই প্রাণতোষ বণিকের নেতৃত্বে পুলিশের একটি দল মেরুং বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সোবাহানপুর এলাকার মো. মোশারফ হোসেন (৩৫), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শাহিন ওরফে বাবু (২২)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই আলা উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক বিক্রি, বহন কিংবা সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমাদের নিয়মিত অভিযান চলছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!