ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬
ডা. জুবাইদা রহমান

৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৪:২১ পিএম

৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের ৮০-৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সারা দেশে সিসিইউ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব।

বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের হাসপাতালগুলোর ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সিসিইউ সুবিধার অভাবে অনেক প্রান্তিক রোগী চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। জেলা সদর হাসপাতালগুলোতে এ ইউনিট চালু করা গেলে গুরুতর রোগীদের মৃত্যুহার কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে এ মাস থেকেই হাসপাতালগুলোতে আনসার সদস্য নিয়োগ শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কনফারেন্সে অংশ নেওয়া বক্তারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এম জি

Link copied!