ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শ্রীপুরে দীর্ঘদিনের ভোগান্তির অবসান, সড়ক নির্মাণকাজের উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৬, ০৪:২০ পিএম

শ্রীপুরে দীর্ঘদিনের ভোগান্তির অবসান, সড়ক নির্মাণকাজের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে উজিলাব অভিমুখী বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন সড়কের পাকাকরণ ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী বিল্লাল হোসেন বেপারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার অধীনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের কার্পেটিং (পিচঢালাই) কাজ বাস্তবায়ন করবে একটি লাইসেন্সধারী ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি সম্পূর্ণ বেহাল, খানাখন্দে ভরা ও কাদা-পানিতে নিমজ্জিত থাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন করে আধুনিক মানের নির্মাণকাজ শেষ হলে উজিলাবসহ পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করছেন পৌরবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সরকার, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নইমুদ্দিন ফকির ও এস এম জসিম। এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আনন্দ প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!