ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরে এনটিভির জন্মদিন পালন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ৩, ২০২৬, ০৪:৩১ পিএম

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরে এনটিভির জন্মদিন পালন

নানান আনুষ্ঠানিকতা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’র ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে। 

শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে (অডিটরিয়াম) এই আনন্দ মেলার আয়োজন করা হয়।

এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেনের সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বখশি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলি খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনজুর মুরশেদ সুমন, পাটোয়ারী বিজনেস হাউজের স্বত্বাধিকারী শহীদুর রহমান পাটোয়ারী মোহন, জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজামান বাবু, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিএমডিএ-এর প্রকৌশলী শহিদুল ইসলাম, বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী সাজিউর রহমান সাজু, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি আবু তাহের, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, জ্যেষ্ঠ সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আফতাব হোসেন এবং সাবেক ছাত্রদল নেতা সবুজার সেতু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমে এক অনন্য উচ্চতা তৈরি করেছে। আগামীতেও তারা এই ধারাবাহিকতা রক্ষা করবে। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে এবং কোনো ফ্যাসিস্টের সাথে আপস না করে সত্যের পক্ষে এনটিভি অবিচল থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

‘সময়ের সাথে আগামীর পথে’ এই মূল স্লোগানকে ধারণ করে টেলিভিশনটি দর্শকদের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবে, এমনটাই প্রত্যাশা আমন্ত্রিত অতিথিদের। একই সাথে বক্তারা এনটিভির সকল গণমাধ্যমকর্মী, কলাকুশলী ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উষ্ণ ও প্রাণবন্ত আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এক বর্ণাঢ্য কেক কাটা হয়। এ সময় দিনাজপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!