আমার সংবাদ ডেস্ক
জুলাই ৩, ২০২৬, ০৮:০৭ পিএম
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মল্লিক মো. মাঝহারুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত সমিতির নির্বাচন ও কমিটি গঠন প্রক্রিয়ায় তিনি এই পদে মনোনীত হন।
সংগঠনের জ্যেষ্ঠ নেতারা আশা প্রকাশ করেছেন, মাঝহারুল ইসলামের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে সমিতির সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সাথে রাজধানীতে বসবাসরত নড়াইল জেলার মানুষের পারস্পরিক মেলবন্ধন ও কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মল্লিক মো. মাঝহারুল ইসলাম সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাচন কমিশন এবং সাধারণ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি আন্তরিকতার সঙ্গে কাজ করব। নড়াইলবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মঙ্গলের জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
এদিকে মল্লিক মো. মাঝহারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেএইচআর