ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

জামালপুরে মাদকসেবীদের উৎপাত ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুলাই ৩, ২০২৬, ০৮:৩৮ পিএম

জামালপুরে মাদকসেবীদের উৎপাত ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের বীর মল্লিকপুর ফুলারপাড়া এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে স্থানীয় বীর মল্লিকপুর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পুরো এলাকা এখন মাদকে ছেয়ে গেছে। মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। এলাকায় চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই এলাকায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করার দাবি জানান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বীর মল্লিকপুর ফুলারপাড়া এলাকায় চতলা বিলের ইজারাকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে স্থানীয় যুবদল নেতা আলামিনকে পাশ্ববর্তী হারুনের নেতৃত্বাধীন একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আলামিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মারামারির মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযুক্ত হারুনুর রশিদের ভাই ইমরান হোসেনের স্ত্রী লাভনী বেগম।

জেএইচআর

Link copied!