ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৯:১৭ পিএম

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর লড়াই এখন শেষের দিকে। ঠিক এমন পরিস্থিতিতে জোরেশোরেই চলছে সম্ভাব্য শিরোপা দাবিদারদের নিয়ে আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

এরই মধ্যে আর্জেন্টিনার সমর্থকদের জন্য সামনে এলো এক মহাদুঃসংবাদ। শেষ বত্রিশ থেকেই নাকি বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসি-মার্টিনেজদের নকআউট ম্যাচ নিয়ে এমনই এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী সামনে এসেছে।

বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। ২০২৬ বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার ব্যতিক্রমধর্মী এক ভবিষ্যদ্বাণী করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঘানার এক তান্ত্রিক। ইংল্যান্ড ও ঘানা ম্যাচ দিয়ে প্রথম আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বোন্সাম নামের এই তান্ত্রিক। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাঁকে সাদা পাউডার ছিটাতে দেখা গিয়েছিল।

সেই তান্ত্রিক আবারও নতুন দাবি নিয়ে সামনে এলেন। তাঁর দাবি, শেষ ৩২-এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। বিশ্বকাপে তাঁর কথা ফলে যাওয়ার বেশ ভালো উদাহরণও রয়েছে।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত দাবি করে বোন্সাম বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন এই ম্যাচে গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেন সেদিন গোল করতে পারেননি এবং ম্যাচটি ড্র হয়।

এবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে। তবে এজন্য বোন্সাম কোনো কালো জাদু করবেন কি না, তা স্পষ্ট করেননি।

আগামীকাল ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলটির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। বিশেষ করে তাদের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (Vozinha) পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ উঠে চমক দেখিয়েছে আফ্রিকার এই দেশটি। মেসিদের বিপক্ষেও কি ব্যতিক্রম কিছু ঘটবে? নীল-সাদা ভক্তকুলের মনে এখন এটিই বড় প্রশ্ন।

জেএইচআর

Link copied!