ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৩, ২০২৬, ০৭:৫৫ পিএম

টুঙ্গিপাড়ায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন জাকারিয়া শেখ (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার তারাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু তারাইল গ্রামের বাসিন্দা এবং চর গোপালপুর সবুরোননেছা কওমিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জাকির হোসেন জাকারিয়া শেখ বাঘিয়ারকুল এলাকার বাসিন্দা।

শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিশুটি পানি আনতে গেলে অভিযুক্ত জাকির হোসেন তাকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে তিনি দরজায় ধাক্কা দেন। তখন জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে পুনরায় দরজা বন্ধ করে দেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চায়। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ঘরের ভেতর অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!