ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ শুরু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০৪:০১ পিএম

বালিয়াকান্দিতে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ শুরু

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি ব্লকের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বহরপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে আড়কান্দি ব্লকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের প্রতিটি ব্লকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য কৃষকদের কোনো সরকারি দপ্তর বা নির্দিষ্ট স্থানে যেতে হবে না। উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

তথ্য সংগ্রহের সময় কৃষককে নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি। এছাড়া একজন মনোনীত ব্যক্তি (নমিনি)-এর জাতীয় পরিচয়পত্রের মূল কপিও প্রয়োজন হবে। কৃষি-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভুল ও কার্যকর ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে। ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও কৃষি সেবা সহজে কৃষকদের কাছে পৌঁছে দিতে এই তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তথ্য সংগ্রহ কার্যক্রমে সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে কৃষকদের হয়রানি কমবে এবং সময়ও সাশ্রয় হবে। কৃষকের জমি, ফসল ও কৃষি-সংক্রান্ত সঠিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি সহায়তা ও কৃষি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ কার্যক্রম সফল করতে তিনি কৃষক-কৃষাণীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন এবং একটি নির্ভুল কৃষক ডাটাবেজ তৈরির লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য উপজেলার সব কৃষক-কৃষাণীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

এম জি

Link copied!