ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্কুল ড্রেস-জুতা পেল দিরাইয়ের ৬৫ শিক্ষার্থী

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০৪:১৫ পিএম

স্কুল ড্রেস-জুতা পেল দিরাইয়ের ৬৫ শিক্ষার্থী

সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

উপহার বিতরণকালে ইউএনও সনজীব সরকার বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে এই মানসম্মত ড্রেস, জুতা ও ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এএন

Link copied!