ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুলাই শহিদ দিবসে বরিশালে শ্রদ্ধা ও র‌্যালি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম

জুলাই শহিদ দিবসে বরিশালে শ্রদ্ধা ও র‌্যালি

জুলাই শহিদ দিবস উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বিএনপিসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শহিদদের স্মরণে দোয়া, আলোচনা এবং স্মৃতিচারণমূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

এএন

Link copied!