ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৯ পিএম

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো কিশোরগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

এম জি

Link copied!