ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চৌগাছায় রথযাত্রা উপলক্ষে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০৭:২৬ পিএম

চৌগাছায় রথযাত্রা উপলক্ষে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়

যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় চৌগাছা বাজারের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (হালদারপাড়া) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম অংশ নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা জানান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী গোবিন্দ রাহা, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শ্রী বলাই পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা আফিল উদ্দিন, মাস্টার শ্রী রনজিৎসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া পূজা উদযাপন কমিটির সদস্য, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ আনন্দ মিছিলে অংশ নেন। ধর্মীয় সংগীত, ভক্তিমূলক পরিবেশ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এম জি
 

Link copied!