ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শিবির সভাপতি

জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি শুরু করেছে বিএনপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৭:৫২ পিএম

জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি শুরু করেছে বিএনপি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর ইসলাম সাদ্দাম বলেছেন, গণহত্যার দাগ স্পষ্ট থাকার পরও বিচারের ক্ষেত্রে যে ধরনের বিলম্ব আমরা দেখতে পাচ্ছি, তা আমাদের মনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করছে। সরকার দ্রুত বিচার নিশ্চিত না করলে রাজপথে থেকে আন্দোলন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুর ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথে আন্দোলনের কর্মসূচি নিতে হবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও এ বিষয়ে কথা বলছে।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রশিবির সভাপতি বলেন, তারা গণভোটের রায় মানতে চায় না। জুলাই বিপ্লবের রক্তের সঙ্গে গাদ্দারি শুরু করেছে। জুলাইয়ের পূর্ণাঙ্গ সনদ বাস্তবায়নেও তারা ভূমিকা রাখছে না।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, এখন তারা সংসদে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে, টোল মওকুফের ঘোষণা নির্বাচনে জয়ের জন্য দেওয়া হয়েছিল এবং ‘হ্যাঁ’ ভোটে রাজি হয়েছিল নির্বাচন দেওয়ার জন্য। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির অবস্থান স্পষ্ট হয়েছে। নির্বাচনের আগে তারা বলেছিল বিএনপি হচ্ছে মুনাফিকের দল। এর আগে ও পরেও তারা একই ধরনের কাজ করেছে।

জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে নুর ইসলাম সাদ্দাম বলেন, সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। এখনো জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি। এর ভেতরে কী সংরক্ষণ করা হচ্ছে এবং কীভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তা নিয়েও সংশয় রয়েছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির এস এম খালিদুজ্জামান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হচ্ছে না। বরং দেশ আবারও ফ্যাসিবাদী ধারার দিকে এগিয়ে যাচ্ছে বলে তাদের আশঙ্কা। এ কারণে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের কাজও থেমে আছে।

তিনি আরও বলেন, নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে পুরোনো ফ্যাসিবাদী ধারা ধারণ করছে বলে তারা মনে করেন। তবে জাতি নিশ্চুপ নয় বা পরাজিতও হয়নি। মানুষ এখন বুঝতে পারছে, প্রকৃত দেশপ্রেমিক কারা এবং কারা ভিন্ন অবস্থান নিয়েছে।

এ সময় রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!