ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সান্তাহারে সিএনজি মালিক সমিতির উদ্যোগে অনুদান প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৬, ০৪:৪১ পিএম

সান্তাহারে সিএনজি মালিক সমিতির উদ্যোগে অনুদান প্রদান

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে শিক্ষা, কন্যা ও মৃত্যু অনুদান বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্য ও তাদের পরিবারের মধ্যে এসব অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার।

এ সময় হাসানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম মধু, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা এবং পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী।

এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি লিটন হোসেন ও আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হকসহ মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!