ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

লালমনিরহাটে ৫টি চোরাই ইজিবাইকসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

জুলাই ১৭, ২০২৬, ০৫:২৮ পিএম

লালমনিরহাটে ৫টি চোরাই ইজিবাইকসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রংশন কবির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এবং কুলাঘাট বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে শহরের শহীদ শাহজাহান কলোনি এলাকার একটি সড়ক থেকে সুভাষ চন্দ্র রায় নামে আন্তঃজেলা অটোচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাঘাট বাজারের শুভ অটো সেন্টারে অভিযান চালিয়ে আরও চারটি চোরাই ইজিবাইক এবং বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

ডিবি পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া পাঁচটি চোরাই ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

ডিবির ওসি রংশন কবির জানান, চক্রটির পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএন

Link copied!