ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
মির্জা ফখরুল

সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৫:৩০ পিএম

সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়

সরকারি দল সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পক্ষেই অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করলেও গণভোট-সংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এছাড়া উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়েও তারা কখনো একমত ছিলেন না। তার ভাষ্য, প্রত্যেক দল নিজ নিজ Manifesto অনুযায়ী কাজ করবে-এমন বিষয় সনদে উল্লেখ থাকলেও বর্তমানে সেটির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সংস্কারের সূচনা বিএনপিই করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও তাদের উদ্যোগেই সংসদে পাস হয়েছিল। এখন বিরোধী দলে থাকা অনেকেই বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও উত্তেজিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, তাদের লক্ষ্য সংবিধান সংশোধন করা, সংস্কার নয়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে জুলাইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তবে বিএনপি তা হতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির প্রায় ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন বলে দলটির দাবি।

এম জি

Link copied!