ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিউবো ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৬, ০২:৪৭ পিএম

বিউবো ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ঠিকাদার সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ এক সাধারণ সভার মাধ্যমে সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুকিতুল আহসান (রঞ্জু)।

শনিবার (১৮ জুলাই) ঢাকার আবদুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনে সমিতির প্রধান কার্যালয়ে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সাধারণ সদস্যরা। ঘোষিত নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে আরিফুর রহমান সুজন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে জয়দেব নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মেহেদী হাসান লিটু, গোলাম মোহাম্মদ বুলবুল, এস.এম রাসেল, খোরশেদ আলম, কাজী জুয়েল, কামরুজ্জামান কামরুল, ইমরুল কায়েস লিয়ন, কাকন ও মোঃ হাসান দায়িত্ব পেয়েছেন।

সমিতির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৮ জন। তারা হলেন— এস.এম হোসেন তারেক, সোহেল মাহমুদ, শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ, মাহবুবুল হক জামি, আব্দুল্লাহ আল জায়িদ (ডেভিড), মোঃ কামাল হোসেন, মোঃ মাহবুব এবং আসাদুজ্জামান। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজলুল হক জীবন নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন প্রচার সম্পাদক লিয়ন হক, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক জাফর ইকবাল লিটন, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম খোকন এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বাবু। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মোশাররফ হোসেন খান, মোঃ তোফাজ্জল ও মোঃ আজিজুল্লাহ আরাফাত।

নবনির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মুকিতুল আহসান (রঞ্জু) এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রেখে দেশের বিদ্যুৎ খাতকে আরও এগিয়ে নেওয়া। সেই সাথে ঠিকাদার ভাইদের সকল ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় এই কমিটি সর্বদা মাঠে থাকবে।” নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেশ ও দশের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সাধারণ সদস্যরা।

Link copied!