ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

উন্নয়ন কাজ বাস্তবায়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

জুলাই ১৯, ২০২৬, ০৫:৩৮ পিএম

উন্নয়ন কাজ বাস্তবায়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (১৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন কার্যক্রমের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে। প্রতিটি সভায় সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হলে কাজের বর্তমান অবস্থা সহজে মূল্যায়ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে উন্নয়নের সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কিডনি, লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক অসহায় ও ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন তিনি।

এম জি
 

Link copied!