ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাহুবলে আশা এনজিওতে ডাকাতি: র‌্যাবের অভিযানে আরও ৪ আসামি গ্রেপ্তার

মীর মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ

জুলাই ১৯, ২০২৬, ০৬:২২ পিএম

বাহুবলে আশা এনজিওতে ডাকাতি: র‌্যাবের অভিযানে আরও ৪ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে আশা এনজিওর শাখায় সংঘটিত ডাকাতির মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

রোববার (১৯ জুলাই) ভোর ৫টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাচাউল খিলগাঁও গ্রামের মো. জুয়েল মিয়া (২৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিয়াজপুর গ্রামের শিলন মিয়া (৩০), কুর্শি গ্রামের মো. মোক্তার (৩৫) এবং বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের ইশতিয়াক আহমেদ তারেক (২২)।

র‌্যাব জানায়, গত ৬ মে বাহুবল উপজেলার মিরপুরের ইজ্জতনগরে অবস্থিত আশা এনজিওর শাখা কার্যালয়ে ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে স্টিলের সিন্দুকে থাকা ৪১ হাজার ৫৬৭ টাকা এবং কর্মচারীদের কাছে থাকা ৭ হাজার ৯৮০ টাকাসহ মোট ৪৯ হাজার ৫৪৭ টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় আশা এনজিওর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শেখ আহম্মদ আলী বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

র‌্যাব আরও জানায়, একই মামলায় এর আগে গত ২২ মে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ চারজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এম জি

Link copied!