ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না জাল ধ্বংস

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ১৯, ২০২৬, ০৭:১৩ পিএম

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না জাল ধ্বংস

মধুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুরে মধুপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পুন্ডুরা কুমুরিয়া বিলের চরপাড়া দক্ষিণপাড়া সেতুসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।

পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা। অভিযানে সহযোগিতা করে মধুপুর থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন জানান, চায়না জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই নদী, বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এএন

Link copied!