ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

উখিয়ায় অবৈধ বেকারি ও মাংসের দোকানে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৪:২১ পিএম

উখিয়ায় অবৈধ বেকারি ও মাংসের দোকানে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানা ও একটি মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নির্দেশনায় উপজেলার কোর্টবাজারের ভালুকিয়া সড়কে মধ্যরত্ন রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারসংলগ্ন একটি বাসায় পরিচালিত বেকারি কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অনুমোদন ছাড়াই পণ্যের স্টিকারে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন মরিচ্যা বাজারের তিনটি মাংসের দোকান পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা দোকানগুলোর ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করেন। পরিদর্শনের এক পর্যায়ে একটি দোকানে বোতলে রক্ত সংরক্ষণ করে তা মাংসের ওপর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫২ ধারায় ওই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এম জি

Link copied!