ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ট্রাক-পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৫:১২ পিএম

চট্টগ্রামে ট্রাক-পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপের ধাক্কায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন তিনি। আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেবিন পিকআপের মাঝামাঝি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সালাউদ্দিন নিহত হন।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন বলেন, দুর্ঘটনায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো উপজেলা যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!