ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সাজিয়ারা সড়কে অসুস্থ হয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ২৩, ২০২৬, ০৫:৪২ পিএম

সাজিয়ারা সড়কে অসুস্থ হয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

মাগুরা শহরের সাজিয়ারা সড়ক এলাকায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ব্যক্তি সাজিয়ারা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। তাঁর মাথার সামনের অংশ টাক, সাদা দাড়ি-গোঁফ রয়েছে। মৃত্যুর সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের লুঙ্গি ও লাল-সাদা নকশার কাপড়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ হস্তান্তর প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বর্তমানে মরদেহটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন মৃত ব্যক্তির স্বজন বা পরিচিতদের খোঁজে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি ছবিতে থাকা ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত মাগুরা সদর হাসপাতাল অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএন

Link copied!